Monday, August 10, 2026
বাড়ি রাজ্য লড়াইয়ের ডাক দিলেন বিরোধী দলনেতা

লড়াইয়ের ডাক দিলেন বিরোধী দলনেতা

লড়াইয়ের ডাক দিলেন বিরোধী দলনেতা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ মার্চ :ককবরক ভাষা আন্দোলনের শহীদ ধনঞ্জয় ত্রিপুরার শহীদান দিবস উদযাপন করা হয় মঙ্গলবার। মঙ্গলবার সিপিআইএম রাজ্য কার্যালয়ের সামনে দিনটি উদযাপন করা হয়। এদিন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী উপস্থিতিতে ধনঞ্জয় ত্রিপুরার প্রতীকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। পরে সংবাদ মাধ্যমকে বিরোধী দলনেতা জানান, ককবরক ভাষা রোমান হরফের দাবিতে একটা রাজনৈতিক দল এবং সরকারের বড় শরিক ভারতীয় জনতা পার্টি ১৯৭৫ সালের আগের শাসকদলের মানসিকতা দেখিয়ে চলেছে।

তাদের মতে ককবরক ভাষা আবার কি? এদিকে গত কুড়ি ফেব্রুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর রাজ্যে এসে বলে গেছেন উত্তর পূর্বাঞ্চলের ৪০টি ভাষার মানুষের দেবনাগরিক হরফ গ্রহণ করতে হবে। কেন্দ্র থেকে যেভাবেই চাইবে সেভাবেই ভাষার বিকাশ হবে। নাহলে কোন ধরনের সহযোগিতা করা হবে না। তাই যতদিন না পর্যন্ত অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত হবে ততদিন পর্যন্ত পূর্ণাঙ্গ বিকাশ হবে না বলে অভিমত ব্যক্ত করেন বিরোধী দলনেতা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha