বাড়িরাজ্যবামফ্রন্ট সরকার থাকাকালীন তপশিলি মানুষের সম্মান, ইজ্জত এবং মর্যাদা সুরক্ষিত ছিল :...

বামফ্রন্ট সরকার থাকাকালীন তপশিলি মানুষের সম্মান, ইজ্জত এবং মর্যাদা সুরক্ষিত ছিল : মানিক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ মার্চ : ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতির দশম রাজ্য সম্মেলনকে সামনে রেখে  ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির আহ্বানে রবিবার মেলারমাঠ ডঃ বি আর আম্বেদকর ভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করে। রক্তদান শিবিরে ছিলেন সি আই টি ইউ -র রাজ্য সভাপতি মানিক দে, ত্রিপুরা তপঃ জাতি সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক সুধন দাস সহ অন্যান্যরা। তপশিলী অংশের মানুষের এক অনিশ্চিত ভবিষ্যৎ তৈরি করেছে বিজেপি নেতৃত্বাধীন সরকার। সি আই টি ইউ -র রাজ্য সভাপতি মানিক দে বলেন, বর্তমানে তপশিলি অংশের মানুষের জীবিকা রক্ষার সংগ্রাম করে চলেছে বামফ্রন্টের এই অঙ্গ সংগঠন।

বিশেষ করে রাজ্যে বামফ্রন্ট সরকার থাকাকালীন তপশিলি মানুষের যে সম্মান, ইজ্জত এবং মর্যাদা সুরক্ষিত ছিল, সেই অর্থে বর্তমানে নেই। তিনি আরো বলেন তপশিলি অংশের মানুষ যখন কোন কাজে যাচ্ছে তখন তাদের নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে। এবং বিভিন্ন ধরনের ঘটনা সংঘটিত হচ্ছে তাদের সঙ্গে। তাই আজকের দিনে দাঁড়িয়ে বামেদের এই অঙ্গ সংগঠনের আয়োজিত সম্মেলন অত্যন্ত প্রাসঙ্গিক বলে দাবি করেন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে। এদিন তিনি দেশের পুঁজিপতিদের নাম উল্লেখ করে বলেন তারা জনগণের অর্থ সম্পত্তি আজ দেশ থেকে লুটপাট করছে। ত্রিপুরা তপঃ জাতি সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক সুধন দাস দাবি করেন, দেশে বিভাজনের রাজনীতি চলছে। বিশেষ করে মনবাদিরা এই বিভাজনে মদত দিচ্ছে ‌। তিনি আরো বলেন আরএসএস পরিচালিত বিজেপি নেতৃত্বাধীন সরকার দেশে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই ধর্মের নামে বিভাজন এবং দলিতদের উপর আক্রমণ বাড়ছে। এর বিরুদ্ধে লড়াই চলছে বামেদের। পরে উপস্থিত নেতৃত্ব রক্তদান শিবির ঘুরে দেখেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য