স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ ফেব্রুয়ারি : সমাজদ্রোহীদের দ্বারা আক্রান্ত এক মাইক্রোফিন্যান্স কম্পানির কর্মীরা। সংস্থার ডিরেক্টর গৌতম দত্ত ও রঞ্জন সাহা শনিবার পূর্ব আগরতলা থানায় গিয়ে মামলা দায়ের করেন অভিযুক্ত অভিজিৎ বণিক ও সৃঞ্জয় সাহার বিরুদ্ধে। তাদের অভিযোগ গত ২৬ ফেব্রুয়ারি রাজধানীর চন্দ্রপুর এলাকায় তাদের কাজে বাধা দিয়েছে দুই অভিযুক্ত সহ তাদের সাঙ্গপাঙ্গরা।
শুধু তাই নয় তাদের মারধর করা হয়েছে বলে অভিযোগ। তাই অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দেয় করা হয়েছে বলে জানান ডিরেক্টর রঞ্জন সাহা। তিনি জানান ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা পুনরাবৃত্ত না হয় তার জন্য যাতে পুলিশ কড়া পদক্ষেপ গ্রহণ করে।

