Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য নেশার আসরে ভাগ্নের হাতে খুন মামা

নেশার আসরে ভাগ্নের হাতে খুন মামা

নেশার আসরে ভাগ্নের হাতে খুন মামা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ ফেব্রুয়ারি : রঙিন পানীয় খেয়ে রক্তাক্ত। ভাগ্নের হাতে খুন মামা। ঘটনা কৈলাসহর থানার অন্তর্গত চিনিবাগান ৫ নং ওয়ার্ড এলাকায়। জানা যায়, নেশার ঘোরে জ্ঞান হারিয়ে ভাগ্নের হাতে প্রাণ হারালেন মামা বিন্দু দেববর্মা, বয়স ৬২। অভিযোগ শুক্রবার রাতে বাড়িতেই বসেছিল মদের আসর। নেশা বাড়তেই কোন এক বিষয় ঘিরে শুরু হয় তীব্র বাকবিতণ্ডা।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ভাগ্নে সঞ্জিত দেববর্মা তার বৃদ্ধ মামার ওপর ঝাঁপিয়ে পড়ে। এলোপাথাড়ি মারধরে গুরুতর জখম হন বিন্দু দেববর্মা। রক্তাক্ত অবস্থায় তাঁকে ঊনকোটি জেলা হাসপাতালে ভর্তি করা হলেও ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্ত প্রথমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। পরে এলাকা ছেড়ে চম্পট দেয় সে। বর্তমানে অভিযুক্ত পলাতক। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। অভিযুক্তের খোঁজে জোর তল্লাশি শুরু হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha