Wednesday, November 11, 2026
বাড়ি রাজ্য ক্যান্সার হাসপাতালের জন্য জমি পরিদর্শন করলেন মন্ত্রী

ক্যান্সার হাসপাতালের জন্য জমি পরিদর্শন করলেন মন্ত্রী

ক্যান্সার হাসপাতালের জন্য জমি পরিদর্শন করলেন মন্ত্রী

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১১ নভেম্বর  : ঊনকোটি জেলা হাসপাতালের পাশেই ৫০ শয্যাবিশিষ্ট ক্যানসার হাসপাতাল স্থাপনের উদ্যোগ নিল রাজ্য সরকার। বুধবার দুপুরে প্রস্তাবিত জমি পরিদর্শনে গেলেন মন্ত্রী টিংকু রায়। মন্ত্রীর সঙ্গে ছিলেন জেলা স্বাস্থ্য আধিকারিক শির্ষেন্দু চাকমা, জেলা হাসপাতালের এমএস ডাঃ রোহন পাল-সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। মন্ত্রী জানান, ক্যানসার হাসপাতাল স্থাপনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে জমি পরিদর্শন ও ডিপিআর তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

 খুব শীঘ্রই জমি সার্ভে করে বিস্তারিত প্রকল্প প্রতিবেদন প্রস্তুত করা হবে। এই হাসপাতাল তৈরি হলে ঊনকোটি, উত্তর ত্রিপুরা ও ধলাই জেলার রোগীরা বিশেষভাবে উপকৃত হবেন। বর্তমানে ক্যানসার চিকিৎসার জন্য রোগীদের আগরতলা অটল বিহারী রিজিওনাল ক্যান্সার হাসপাতালের উপর নির্ভর করতে হয়। কৈলাসহরে এই হাসপাতাল গড়ে উঠলে দূরবর্তী জেলার রোগীদের চিকিৎসার ক্ষেত্রে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। তবে প্রকল্পটি এখনও প্রাথমিক পর্যায়ে। জমি সমীক্ষা ও ডিপিআর তৈরির পরই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান মন্ত্রী টিংকু রায়।

 

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha