Thursday, August 13, 2026
বাড়ি রাজ্য শ্বশুরবাড়ি থেকে জামাতার দেহ উদ্ধার

শ্বশুরবাড়ি থেকে জামাতার দেহ উদ্ধার

শ্বশুরবাড়ি থেকে জামাতার দেহ উদ্ধার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ ফেব্রুয়ারি :  শ্রীনগর থানার অন্তর্গত মলয়নগর সাহা পাড়া এলাকায় শ্বশুরবাড়ি থেকে জামাতার দেহ উদ্ধার। মৃত ব্যক্তির নাম মানবেন্দ্র চক্রবর্তী। বয়স ৪৫ বছর। বাড়ি যোগেন্দ্রনগর কুমোর পাড়া এলাকায়। মৃত ব্যক্তির স্ত্রী জানান শুক্রবার তিনি ব্যাঙ্কে গিয়ে ছিলেন। ব্যাঙ্ক থেকে বাপের বাড়িতে ফিরতে রাত্রি হয়ে যায়। তখন ওনার স্বামী মদমত্ত অবস্থায় ওনাকে গালি গালাজ করে।

ওনার স্বামী প্রায় সময় মদমত্ত অবস্থায় থাকতেন। রাত্রি বেলায় তিনি বাপের বাড়িতে ঘুমিয়ে পড়েন। কিন্তু স্বামী সেই সময় বাড়িতে ছিল না। তিনি ভেবেছিলেন স্বামী নিজের বাড়িতে চলে গেছে। স্বামীর মোবাইলে কল করেছিলেন। কিন্তু স্বামী ফোন রিসিভ করে নি। শনিবার সকালে এলাকার এক মহিলা ফুল তোলার সময় মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় একটি ঘরের পিছনে। মৃতদেহ দেখার পর খবর দেওয়া হয় পুলিশকে। শ্রীনগর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালে নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোঁকের ছায়া।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha