Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য সীমান্ত এলাকায় আটক কুখ্যাত গরু পাচারকারী

সীমান্ত এলাকায় আটক কুখ্যাত গরু পাচারকারী

সীমান্ত এলাকায় আটক কুখ্যাত গরু পাচারকারী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ ফেব্রুয়ারি :  এলাকাবাসীর হাতে সীমান্ত এলাকায় আটক কুখ্যাত গরু পাচারকারী। আটক পাচারকারীর নাম সুমন সূত্র ধর। বয়স ৩০ । তার বাড়ি খোয়াই থানার অন্তর্গত সিঙ্গিছড়া দুই নং এলাকায়। এর আগেও তার বিরুদ্ধে খোয়াই থানায় একাধিক মামলা হয়েছে। তবে এই ঘটনায় বিএসএফ এর ভূমিকা নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে ৭০ নং ব্যাটালিয়ানের অন্তর্গত বড় বাঘাই সীমান্ত এলাকায়।

 শনিবার একই কায়দায় বিএসএফ -এর টহলদারিকে এক প্রকার চ্যালেঞ্জ জানিয়ে খোয়াই বড় বাঘাই সীমান্ত দিয়ে  মোট ছয়টি গরু নিয়ে পাচার উদ্যেশ্যে যাবার সময় একটি রাবার বাগানের মধ্যে পাচারকারী সুমন সূত্র ধরের আনাগোনা লক্ষ করতে পেরে সন্দেহ হয়। তখন পাচারকারী সুমন সূত্র ধরকে আটক করে খোয়াই থানায় খবর দেন এলাকাবাসী। ঘটনার খবর পেয়ে ছুটে যায় খোয়াই থানার পুলিশ।পরবর্তী সময় তদন্তক্রমে পাচারকারী সুমন সূত্র ধরের মোবাইলে এলাধিক বাংলাদেশীর নাম্বার এবং ভয়েস রেকর্ডিং -এর ভিত্তিতে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে আটক করা হয়। অভিযুক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা নিয়ে আদালতে তোলা হবে বলে জানায় পুলিশ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha