Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য নিগমের অভিযানে নিরুপায় হয়ে চোখ দিয়ে জল ফেললেন এক প্রবীণ ব্যবসায়ী, মেয়র বললেন অভিযান চলবে

নিগমের অভিযানে নিরুপায় হয়ে চোখ দিয়ে জল ফেললেন এক প্রবীণ ব্যবসায়ী, মেয়র বললেন অভিযান চলবে

নিগমের অভিযানে নিরুপায় হয়ে চোখ দিয়ে জল ফেললেন এক প্রবীণ ব্যবসায়ী, মেয়র বললেন অভিযান চলবে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ ফেব্রুয়ারি :  শনিবার আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার রাজধানীর জ্যাকসন গেট সহ শহরের বিভিন্ন পথ ঘুরে দেখেন। আবারো আগরতলা শহরে অবৈধ ভাবে জায়গা দখল করে ব্যবসা করা ব্যবসায়ীদের নিজেদের উদ্যোগে সরকারি জায়গা খালি করে দেওয়ার আহ্বান জানান মেয়র দীপক মজুমদার। তিনি স্পষ্ট জানান বেআইনি দখলদারদের বরদাস্ত করা হবে না। পাশাপাশি তিনি ভেন্ডরদের উদ্দেশ্য বলেন রাত্রি ১১ টার পর রাস্তার তাদের দোকান থাকলে তা উঠিয়ে নিয়ে যাওয়া হবে।

এই ধরনের অভিযান বছর ব্যাপী চলবে বলেও জানান তিনি। শনিবার তিনি জ্যাকসন গেট সংলগ্ন এলাকা পরিদর্শন করে এই কথা বলেন। উল্লেখ্য, জ্যাকসন গেট সংলগ্ন সরকারি জায়গায় ব্যবসা করা দোকানদারদের অনেকদিন আগেই নোটিশ দেওয়া হয় সরকারি জায়গা খালি করে দেওয়ার জন্য। যারা এখনো সরকারি জায়গা খালি করে নি তাদের দোকান পুর নিগমের উদ্যোগে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হচ্ছে। যদিও তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেছে নিগম। খালি হওয়া সেই জায়গায় পার্কিংয়ের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে নিগমের। এইদিন মেয়র আরো জানান যে সকল জায়গায় যানজট থাকে, সেই সকল সরকারি জায়গায় দোকান থাকলে তা ভেঙ্গে ফেলা হবে। এদিকে সংবাদ মাধ্যমের ক্যামেরার মুখোমুখি হয়ে এক প্রবীণ ব্যবসায়ী চোখ দিয়ে জল ফেললেন। তিনি বলেন দীর্ঘ ৫০ বছর ধরে ব্যবসা করছেন। লিজে নিয়েছিলেন জমিটি। ঘর ভাঙ্গার কথা শুনে কমিশনারের কাছে সাত দিনের সময় পেয়েছিল শুক্রবার। কিন্তু শনিবার এসে ভেঙে দেওয়া হয় বলে জানান তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha