Tuesday, August 11, 2026
বাড়ি রাজ্য এআই যুগে বলিউড স্টাইলে হোলির ছবি, ফিকে বাজার

এআই যুগে বলিউড স্টাইলে হোলির ছবি, ফিকে বাজার

এআই যুগে বলিউড স্টাইলে হোলির ছবি, ফিকে বাজার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ ফেব্রুয়ারি :  হোলি মানেই রংয়ের উৎসব। আর এই রং জীবনের ভঙ্গ করে তুলতে চায় সকলে। বাঙালির ১২ মাসে ১৩ পার্বণের মধ্যে সকলের পছন্দের তালিকায় প্রথমের দিকেই রয়েছে দোল বা হোলি। বিভিন্ন রঙের ছোঁয়ায় চারদিক হয়ে উঠে রঙিন। বসন্তের এই উৎসবে সব বয়সের মানুষ যেন মাতোয়ারা হয়ে ওঠে। এই রঙের উৎসব হোলিতে ঘরে বসে থাকার এবং বিষণ্ণতার সময় নয়। এদিন ঘর থেকে বের হয়ে আনন্দে মেতে ওঠেন সকলেই। বিভিন্ন রিসর্টগুলোতে লাইভ ডিজে ও সঙ্গীত পরিবেশনার জন্য আয়োজন করা হয়ে থাকে।

ডিজে অনুষ্ঠান সহ পুল পার্টির আয়োজন করা হয়েছে। গত দু-তিন বছর ধরে রাজ্যে নতুন করে হোলির আয়োজন করার উদ্যোগ নেওয়া হয় বিভিন্ন সংস্থা পক্ষ থেকে। গত দু-এক বছর দেখা গেছে আগরতলা শহরের বিভিন্ন খালি ময়দানে হোলির আয়োজন করা হয়। ব্যতিক্রম হবে না এবছরও। এ বছর ৩ মার্চ এবং চার মার্চ দুদিন ব্যাপী হবে হোলি। বাজারে এসে গেছে বিভিন্ন রঙের আবির, আবার রয়েছে রং খেলার বিভিন্ন সরঞ্জাম। যা সাজিয়ে বসেছে ব্যবসায়ীরা। রাজধানীর মহারাজগঞ্জ বাজার, বটতলা বাজার সহ বিভিন্ন বাজারে এই সরঞ্জাম গুলি দেখা গেছে। একই সঙ্গে পোশাকের বাহার রয়েছে হোলির বাজারে। শহরের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে হোলি খেলার পোশাক বিক্রি হচ্ছে। তবে যে যাই বলুক না কেন সবটাই সামাজিক মাধ্যমে ছবি ছাড়া এবং নিজেদের মধ্যে আনন্দ ভাগ করে নেওয়ার জন্য সেটা আর বলার অপেক্ষা রাখে না। এবার এআই যুগে হোলির ছবি পুরোপুরি ভাবে বলিউড স্টাইলে করা যায়। এর জন্য কোন হোলির পোশাক এবং রঙের বাহারের প্রয়োজন হয় না। সব মিলিয়ে বলা যায় প্রকৃত হোলি বনাম এ আই।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha