Tuesday, August 11, 2026
বাড়ি জাতীয় ইরানে সামরিক অভিযান, ভারতীয়দের জন্য পরামর্শ জারি

ইরানে সামরিক অভিযান, ভারতীয়দের জন্য পরামর্শ জারি

ইরানে সামরিক অভিযান, ভারতীয়দের জন্য পরামর্শ জারি

নয়াদিল্লি, ২৮ ফেব্রুয়ারি (হি.স.): ইরানে যৌথ সামরিক অভিযান চালিয়েছে ইজরায়েল ও আমেরিকা। এই অঞ্চলের বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারতীয় নাগরিদদের জন্য নির্দেশিকা জারি করেছে বিদেশ মন্ত্রক। ইজরায়েলে বসবাসকারী সমস্ত ভারতীয় নাগরিককে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং সর্বদা সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে।

বর্তমান আঞ্চলিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, সংযুক্ত আরব আমিরশাহীতে থাকা সমস্ত ভারতীয় নাগরিকদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আবু ধাবিতে অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে ভারতীয় নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে, যথাযথ সতর্কতা অবলম্বন করতে এবং দূতাবাসের পক্ষ থেকে জারি করা সুরক্ষা নির্দেশিকা এবং পরামর্শগুলি অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha