Sunday, August 9, 2026
বাড়ি রাজ্য দুর্ঘটনায় মৃত্যু অজ্ঞাত যুবকের

দুর্ঘটনায় মৃত্যু অজ্ঞাত যুবকের

দুর্ঘটনায় মৃত্যু অজ্ঞাত যুবকের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ ফেব্রুয়ারি: সড়ক দুর্ঘটনা কোনভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না প্রশাসন। আবারো এক দুর্ঘটনায় মৃত্যু হল অজ্ঞাত যুবকের। ঘটনা বুধবার সকাল ১১ টা ১৫ মিনিট নাগাদ রানীরবাজারে এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে বলে স্থানীয় সূত্রের খবর। দমকল কর্মীরা জানান, তারা ১১ টা ২৫ মিনিটের নাগাদ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়।

সঙ্গে সঙ্গে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসে। জিবি হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে খবর।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha