স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ ফেব্রুয়ারি: আগরতলা শহরে চুরির ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের দিকে তুলছে মানুষ। বুধবার যে চুরির ঘটনাটি সামনে এসেছে সেটা হল বাধারঘাট এলাকায়। এলাকার দেবজিৎ রায় নামে এক শিক্ষকের বাড়িতে থাবা বসায় চোরের দল। প্রায় দুই লক্ষাধিক টাকার স্বর্ণালংকার নিয়ে যায় চুরের দল।
ঘটনার বিবরণে জানা যায় বাড়ির লোকজনেরা গত এক সপ্তাহ ধরে বাড়িতে ছিল না। বুধবার দুপুরে বাড়িতে এসে দেখে ঘরের দরজার তালা ভাঙ্গা। তারপর ঘরে প্রবেশ করে দেখে সবকিছু এলোমেলো হয়ে আছে। স্বর্ণালংকার নিয়ে গেছে চোরের দল। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে এসে অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছে।

