স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ ফেব্রুয়ারি :সমাজকে কলুষিত করে তুলছে কন্টেন্ট ক্রিয়েটর বলে অভিযোগ তুলে পুলিশের হাতে তুলে দেওয়া হল রবিবার রাতে। অভিযুক্ত কনটেন্ট ক্রিয়েটরের নাম রিয়া দেব ওরফে টিয়া। নেট দুনিয়ায় ভাইরাল রিয়া রবিবার রাতে ধরা পড়েছে উদয়পুর ব্রহ্মাবাড়ি এলাকায়। তার বিরুদ্ধে অভিযোগ এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে বেআইনিভাবে কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন গত দু মাস ধরে। বিষয়টি এলাকাবাসীর প্রত্যক্ষ করছে।
রাত একটা, দুটার সময় কিছু পুরুষ লোক বাড়িতে আসা-যাওয়া করে। বাড়িতে মালিক থাকেন না, সেই সুযোগ কাজে লাগিয়ে এলাকায় বেআইনি কার্যকলাপ সংঘটিত করে চলেছে বলে অভিযোগ কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে। রবিবার তাকে আটক করার পর সে দাবি করেন তার নাম সোনালী দাস। এলাকাবাসী আরো জানান অভিযুক্ত মহিলার কারণে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। আগেও আগরতলা চন্দ্রপুর এলাকায় ধরা পড়েছিল সে। রবিবার রাতে পুলিশের হাতে তুলে দেয় অভিযুক্ত কনটেন্ট ক্রিয়েটরকে এলাকাবাসী।

