Monday, August 10, 2026
বাড়ি রাজ্য দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু যুবকের

দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু যুবকের

দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু যুবকের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ ফেব্রুয়ারি :  বাইক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু এক যুবকের। মৃত যুবকের নাম আকাশ মজুমদার, বয়স ২৯ বছর। ঘটনা এনসিসি থানার অন্তর্গত কুঞ্জবন স্থিত নেহেরু পার্ক এলাকায়। নিহত যুবকের বাড়ি গান্ধীগ্রাম এলাকায়।

জিবি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান বৃহস্পতিবার গভীর রাতে আশঙ্কা জনক অবস্থায় আকাশ মজুমদারকে জিবি হস্পাতালে নিয়ে আসে পরিবারের লোকজন। রোগীর অবস্থা আশঙ্কা জনক দেখার পর ভর্তি করা হয়। সকল পরীক্ষা নিরিক্ষা করা হয়। রোগীর অবস্থা সম্পর্কে পরিবারের লোকজনদের অবগত করা হয়। শুক্রবার সকালে রোগীর শ্বাস নিতে সমস্যা হচ্ছিল।

তাই অক্সিজেন দেওয়া হয়। কিন্তু তার কিছু সময় বাদে চিকিৎসকদের সকল প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে মৃত্যুর কোলে ঢলে পরে আকাশ মজুমদার।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha