স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ ফেব্রুয়ারি : গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে ফের বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করল যাত্রাপুর থানার পুলিশ। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গাঁজা বোঝাই একটি মেক্স গাড়ি জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর প্রায় ১টা নাগাদ খবর আসে যে যানা এলাকার বড়খলা থেকে একটি গাড়িতে করে গাঁজা নিয়ে রাঙামুড়া হয়ে মেইন রোডের দিকে পাচার হবে। খবরের ভিত্তিতে যাত্রাপুর থানার পুলিশ উৎপেতে বসে থাকে। সন্দেহভাজন গাড়িটি ঘটনাস্থলে পৌঁছাতেই পুলিশ তাকে আটকানোর চেষ্টা করলে চালক ও সহচালক গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতরে থাকা চারটি ড্রাম থেকে মোট ১৩৮ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
গাড়ির নম্বর TR 01 D-3432। অভিযুক্তদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত পলাতকদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

