Monday, August 10, 2026
বাড়ি রাজ্য গাঁজা সহ এক ব্যক্তি আটক

গাঁজা সহ এক ব্যক্তি আটক

গাঁজা সহ এক ব্যক্তি আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ ফেব্রুয়ারি :  ৩২ কেজি গাঁজা সহ সেন্টু বিশ্বাস নামে এক ব্যক্তিকে আটক করল সিধাই থানার পুলিশ। বৃহস্পতিবার বিকালে সিধাই থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মোহনপুরের দক্ষিণ তারানগর এলাকার ত্রিশগড় পাড়ার বাসিন্দা সেন্টু বিশ্বাসের বাড়িতে তল্লাশি অভিযান চালায়।

এই অভিযানে সেন্টু বিশ্বাসের বাড়ি থেকে বস্তা ভর্তি ৩২ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়। গ্রেপ্তার করা হয় বাড়ির মালিক সেন্টু বিশ্বাসকে। মোহনপুর মহকুমার পুলিশ আধিকারিক আশীষ দাসগুপ্ত জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেন্টু বিশ্বাসের বাড়ি থেকে ৩২ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। সেন্টু বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য আনুমানিক তিন লক্ষাধিক টাকা হবে বলে জানান তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha