Sunday, August 9, 2026
বাড়ি রাজ্য আগামীকাল ত্রিপুরায় শাহ'র সফর কঠোর নিরাপত্তা রাজধানী আগরতলা শহর জুড়ে

আগামীকাল ত্রিপুরায় শাহ'র সফর কঠোর নিরাপত্তা রাজধানী আগরতলা শহর জুড়ে

আগামীকাল ত্রিপুরায় শাহ'র সফর কঠোর নিরাপত্তা রাজধানী আগরতলা শহর জুড়ে

স্যন্দন ডিজিটাল ১৯ ফেব্রুয়ারি :- আগামীকাল ত্রিপুরায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রশাসনিক সূত্রে জানা গেছে, ঐদিন সকালের পর তিনি বিশেষ বিমানে আগরতলা আসবেন এবং সন্ধ্যার পর ফিরে যাবেন। কয়েক ঘন্টা সফর সূচিতে হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা
প্রাঙ্গণে সহায়ক দলের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার পাশাপাশি দলীয় গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ
নেবেন এবং এডিসি নির্বাচনকে সামনে রেখে রাজ্য নেতাদের দিক
নির্দেশ করবেন। সূত্রের দাবি, পাহাড় নির্বাচনকে সামনে রেখে শাসক দল
বিজেপি এবং তাদের শরিক তিপরা মথার দূরত্ব কম করতেই শাহর এই রাজ্য সফর। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর রাজ্য সফরকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে রাজ্যের আভ্যন্তরীণ নিরাপত্তা। ইন্দো বাংলা
সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছেবিএসএফের টহলদারি। নিরাপত্তা
ব্যবস্থা খতিয়ে দেখতে ইতিমধ্যেই রাজ্যে চলে এসেছে স্পেশাল প্রোডাকশন গার্ড তথা এসপিজি দল। বিমানবন্দর থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর চলাচলের সড়ক পথে চলছে ব্যারিকেড লাগানোর কাজ। খতিয়ে দেখা হচ্ছে ট্রাফিক ম্যানেজমেন্ট। আগামীকালকের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চলাচলের জন্য তৈরি করা হবে বিশেষ কনভয়। বহিঃ রাজ্য থেকে আনা হচ্ছে একাধিক বুলেটপ্রুফ গাড়ি। সক্রিয় করা হয়েছে কেন্দ্রীয় এবং রাজ্য পুলিশের গোয়েন্দাকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তার জন্য রাজ্য পুলিশ টিএসআর সহ কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জওয়ানদের

রাজধানীতে নামানো হবে। বুধবার রাত থেকেই নিরাপত্তা তদারকি এবং টহল শুরু হয়ে গেছে। নিরাপত্তার পাশাপাশি রাজ্য অতিথিশালা এবং গীতাঞ্জলিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার নিরাপত্তা বিষয়ক আধিকারিকদের জন্য ইতিমধ্যেই রুম বরাদ্দ করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে রাত্রিযাপন না করলেও প্রটোকল মেনে তার বিশ্রামের জন্য পৃথক পৃথক যাত্রীনিবাসে ঘর বরাদ্দ রাখা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীর সফর কালে শুক্রবার সাময়িক কালের জন্য ভিভিআইপি রোডে যান চলাচল কিছুটা সময়ের জন্য স্তব্ধ থাকতে পারে বলে প্রশাসনিক সূত্রে খবর।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha