স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ ফেব্রুয়ারি : ১৪ ফেব্রুয়ারি ত্রিপুরা বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সামনে রেখে বুধবার সাংবাদিক সম্মেলন করেন নির্বাচনের রিটার্নিং অফিসার তথা উচ্চ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতি এসসি দাস। সাংবাদিক সম্মেলনে তিনি জানান ত্রিপুরা রাজ্যে নিয়ম অনুযায়ী বার কাউন্সিলের সদস্য সংখ্যা ১৫ জন। এই ১৫ জন সদস্য নির্বাচনের জন্য ১৪ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।
সুপ্রিমকোর্টের নির্দেশ অনুযায়ী এই নির্বাচন অনুষ্ঠিত হবে। সমগ্র ত্রিপুরা রাজ্যে এই নির্বাচন হবে। আগরতলাতে মোট ভোটার রয়েছে ১ হাজার ১০৩ জন ভোটার। কৈলাশহরে ভোটার রয়েছে ৭৮ জন। বিশালগড়ে মোট ভোটার রয়েছে ৫১ জন। বিলোনিয়াতে ভোটার রয়েছে ৮০ জন। খোয়াইতে ৩২ জন, সোনামুড়াতে ৪০ জন, ধর্মনগরে ১৫১ জন, উদয়পুরে ৭২ জন এবং কমলপুরে ৬৪ জন ভোটার রয়েছে। আগরতলায় ৭ টি ভোট কেন্দ্র করা হয়েছে। বাকি ৮ টি স্থানে ৮ টি ভোট কেন্দ্র করা হয়েছে। ত্রিপুরা বার কাউন্সিলের নির্বাচন একটা গুরুত্বপূর্ণ নির্বাচন।

