Monday, August 10, 2026
বাড়ি রাজ্য এমডিসি-র স্ত্রী সহ বিজেপিতে যোগ দিল ৮৮ ভোটার

এমডিসি-র স্ত্রী সহ বিজেপিতে যোগ দিল ৮৮ ভোটার

এমডিসি-র স্ত্রী সহ বিজেপিতে যোগ দিল ৮৮ ভোটার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ ফেব্রুয়ারি : বিজেপি ২৯ কৃষ্ণপুর মণ্ডলের মানিকবাজার শক্তি কেন্দ্রের উদ্যোগে দেবেন্দ্র চৌধুরী পাড়ার এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। এই যোগদান সভায় সিপিআইএম এবং তিপ্রা মথা দল ত্যাগ করে ২২  পরিবারের ৮৮ জন ভোটার বিজেপি দলে যোগদান করে। এইদিনের যোগদান সভায় প্রাক্তন সিপিআইএম-এর এমডিসির স্ত্রীও যোগদান করে বিজেপি দলে। তাদেরকে এইদিন বিজেপি দলে বরণ করে নেন মন্ত্রী বিকাশ দেববর্মা।

 তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান ২২ পরিবারের ৮৮ জন ভোটার বিজেপি দলে বরণ করেছে। তিপ্রা মথা এডিসি নির্বাচনের পূর্বে যে সকল প্রতিশ্রুতি দিয়েছে তা পূরণ করে নি। তাই মানুষ বর্তমানে বিজেপি দলে যোগদান করেছে। আগামিদিনে এডিসি-র ক্ষমতা বিজেপি দখল করবে তা নিশ্চিত।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha