Thursday, August 13, 2026
বাড়ি রাজ্য কালী মন্দিরে দুঃসাহসিক চুরি

কালী মন্দিরে দুঃসাহসিক চুরি

কালী মন্দিরে দুঃসাহসিক চুরি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ ফেব্রুয়ারি : আমতলী থানাধীন ডুকলি বনকুমারি কালীবাড়ি সংস্থার মন্দিরে চোরের দল থাবা বসায়। প্রনামী বাক্স ভেঙ্গে নগদ টাকা সহ প্রতিমার অলংকার নিয়ে যায় চোরের দল। ঘটনার বিবরণে এলাকাবাসী জানান, মঙ্গলবার সকালে মন্দিরে পূজা দিতে এসে পুরোহিত দেখতে পান মন্দিরের দরজার তালা ভাঙ্গা।

সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় এলাকাবাসীকে। এলাকাবাসী এসে দেখে প্রতিমার মঙ্গলসূত্র এবং শিবের চাঁদ সহ প্রণামী বাক্স থেকে নগদ টাকা নিয়ে গেছে চোরের দল। আমতলী থানার পুলিশকে খবর দেওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে চুরির অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছে। পুলিশ এবং এলাকাবাসী আশাবাদী খুব দ্রুত চোরেরা জালে উঠবে। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha