Monday, August 10, 2026
বাড়ি রাজ্য নিজ এলাকা পরিদর্শন করলেন মেয়র

নিজ এলাকা পরিদর্শন করলেন মেয়র

নিজ এলাকা পরিদর্শন করলেন মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ ফেব্রুয়ারি :শনিবার রামনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি ঘুরে দেখেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। প্রথমে তিনি রামঠাকুর লেন স্থিত ব্যক্তিগত মালিকানাধীন একটি পুকুর যা পরিত্যক্ত অবস্থায় পড়েছিল সেটি পরিদর্শন করেন। এলাকাবাসীর দাবি ছিল পুকুরটিকে সংস্কার করে ব্যবহার উপযুক্ত করে দেওয়ার। মেয়র দীপক মজুমদার বলেন, পুকুরটি এলাকাবাসীর দাবি অনুযায়ী সংস্কার করে দেওয়া হবে।

পরবর্তীতে তিনি রামনগর ৮ নং রাস্তা পরিদর্শন করেন। প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে যার সংস্কারের কাজ শুরু হয়েছে। পরবর্তী সময় রঞ্জিত নগরের পুকুর সংস্কারের কাজ তিনি খতিয়ে দেখেন। তিনি সংস্কারের কাজ চলতে থাকায় শহরবাসীর কাছে কিছুটা সময় দিতে হবে বলে জানান। আরো বলেন, খুব দ্রুত কাজ সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে। আগামী ছয় মাসের ভেতর আগরতলা শহরের চেহারা পাল্টে যাবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha