Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যক্যান্সার রুখতে সচেতনামূলক মিছিল

ক্যান্সার রুখতে সচেতনামূলক মিছিল

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ ফেব্রুয়ারি :সমগ্র দেশের সাথে রাজ্যেও পালন করা হয় বিশ্ব ক্যান্সার দিবস। বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষ্যে বুধবার আগরতলা শহরে এক পদযাত্রা সংগঠিত করা হয়। আইএলএস হাসপাতালের পক্ষ থেকে এই পদযাত্রার আয়োজন করা হয়। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয় এই পদযাত্রা। মূলত মানুষকে ক্যান্সার রোগ ও তার চিকিৎসার বিষয়ে সচেতন করতে এই পদযাত্রার আয়োজন করা হয়।

এইদিনের পদযাত্রাটি আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। পদযাত্রায় উপস্থিত ছিলেন আই.ও.সি.আই-র আগরতলা শাখার প্রধান ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার গৌতম মজুমদার সহ আইএলএস হাসপাতালের আধিকারিকরা। এক সাক্ষাৎকারে ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার গৌতম মজুমদার জানান, ক্যান্সার নিয়ে আতংকের কোনো কারণ নেই। সঠিক সময়ে চিকিৎসা শুরু হলে মানুষ বাঁচতে পারে বহুবছর। কারণ বহু উন্নত পরিষেবা এখন চিকিৎসা জগতে এসে গেছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য