Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য মেধার বিচার করতে গেলে পিছিয়ে পড়া শ্রেণী বলে কোন কিছু নেই : মুখ্যমন্ত্রী

মেধার বিচার করতে গেলে পিছিয়ে পড়া শ্রেণী বলে কোন কিছু নেই : মুখ্যমন্ত্রী

মেধার বিচার করতে গেলে পিছিয়ে পড়া শ্রেণী বলে কোন কিছু নেই : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।৩ ফেব্রুয়ারি :  মঙ্গলবার প্রজ্ঞা ভবনে ওবিসি কল্যাণ দপ্তরের উদ্যোগে ডঃ বিআর আম্বেদকর স্মারক মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সুচনা করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, বর্তমান সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে চলেছে শিক্ষা ও স্বাস্থ্য। এই দিশায় এগিয়ে যাচ্ছে রাজ্য। মেধার বিচার করতে গেলে পিছিয়ে পড়া শ্রেণী বলে কোন কিছু নেই।

মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে হলে শিক্ষার প্রয়োজন। ওবিসি সম্প্রদায়ের উন্নয়ন না হলে রাজ্যের উন্নয়ন হবে না। রাজ্যের উন্নয়ন না হলে দেশের উন্নয়ন হবে না। ২০৪৭ সালের মধ্যে দেশের সকল শ্রেণীর মানুষের উন্নয়ন হবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন রাজ্যে মোট ওবিসি সম্প্রদায় ভুক্ত লোক রয়েছে ৯ লক্ষের উপর। পরিবার রয়েছে ২ লক্ষ ২৪ হাজারের উপর। মুখ্যমন্ত্রী এইদিন তথ্য তুলে ধরে বলেন ত্রিপুরা রাজ্যে ওবিসি-দের জন্য সংরক্ষণ ব্যবস্থা চালু করা খুবই কঠিন কাজ। মুখ্যমন্ত্রী এইদিন আরও বলেন বর্তমানে রাজ্য সরকার শিক্ষা থেকে স্বাস্থ্য সর্ব ক্ষেত্রের উন্নয়নে কাজ করছে। রাজ্যে বর্তমানে জন নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত হয়েছে। যার কারনে বিনিয়োগকারিরা বর্তমানে রাজ্যে আসছে। উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে জিএসডিপি ও মাথা পিছু আয়ের ক্ষেত্রে ত্রিপুরা রাজ্য বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে। ত্রিপুরা রাজ্য বর্তমানে সমগ্র দেশের মধ্যে একটা উজ্জল নক্ষত্র বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে ওবিসি সম্প্রদায় ভুক্ত মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে এইদিন ডঃ বি.আর আম্বেদকর স্মারক মেধা পুরস্কার বিতরণ করা হয়। আয়োজিত অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন ওবিসি কল্যাণ দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা, দপ্তরের সচিব সহ অন্যান্য আধিকারিকরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha