স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ জানুয়ারি : রাজ্যের দৃষ্টিহীনরা বিভিন্ন সমস্যায় জর্জরিত। অল ত্রিপুরা ব্লাইন্ড এসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্যের দৃষ্টিহীনদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে শনিবার শিক্ষা ভবনে গিয়ে ডেপুটেশনে প্রদান করেন একটি প্রতিনিধি দল। প্রাথমিক শিক্ষা বিভাগের যুগ্ম অধিকর্তা লিজা বর্ধনের কাছে ডেপুটেশন প্রদান করে তারা দাবি জানান, দৃষ্টিহীন শিক্ষক-শিক্ষিকাদের জন্য ব্রেইল বই ও প্রশ্নপত্রের ব্যবস্থা করা সহ মোট সাত দফা দাবি তোলা হয়।
প্রতিনিধি দলে উপস্থিত সংগঠনের সাধারণ সম্পাদক মিঠুন সাহার অভিযোগ সক্ষম ব্যক্তিদের অধিকার আইন অনুযায়ী চার শতাংশ সংরক্ষণ প্রথা মানছে না সরকার। অবিলম্বে চার শতাংশ সংরক্ষণ প্রথা নিশ্চিত করা। শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের জন্য সিলেবাস অনুযায়ী ব্রেইল বইয়ের ব্যবস্থা করা। সক্ষম অধিকার আইন অনুযায়ী প্রত্যেক দফতরে প্রতিবন্ধীদের সমস্যা শোনার জন্য একজন করে অফিসার নিযুক্ত থাকার জন্য অবগত করা হয়েছে। তারপর তিনি আশ্বস্ত করেছেন বিষয়টি অবশ্যই গুরুত্ব দিয়ে দেখবেন এবং পদক্ষেপ নেবেন। ডেপুটেশনের পর এই কথা জানান প্রতিনিধি দলের উপস্থিত সংগঠনের সাধারণ সম্পাদক মিঠুন সাহা।

