Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যস্বসহায়ক দলের অফিস বেদখল করে মদের আসরের অভিযোগ, থানার দারস্থা মহিলারা

স্বসহায়ক দলের অফিস বেদখল করে মদের আসরের অভিযোগ, থানার দারস্থা মহিলারা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ জানুয়ারি: স্বসহায়ক দলের অফিস বেদখল করে চলছে মদের আসর। তবে অভিযোগ কোন দুষ্কৃতিকারীর বিরুদ্ধে নয়। অনৈতিক এই কর্মকাণ্ডের অভিযোগ উঠল আরক্ষা প্রশাসনের বিরুদ্ধে। প্রশাসনের এ ধরনের কর্মকান্ডের প্রতিবাদে মঙ্গলবার থানায় প্রতিবাদের সামিল হতে বাধ্য হয় স্বসহায়ক দলের মহিলারা। জানা যায়, চেলাগাঙ থানা কমপ্লেক্সের ভেতরে কমিউনিটি হলের একটি কক্ষ অফিস পরিচালনা করার জন্য দেওয়া হয় দক্ষিণ চেলাগাঙ এডিসি ভিলেজের সার্বজনীন ভিউ নামক একটি স্বসহায়ক দলকে।

প্রায় তিন বছর আগে পঞ্চায়েতের মাধ্যমে তাদেরকে এই কক্ষটি দেওয়া হয়। কিন্তু মঙ্গলবার সকালে দেশের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করতে গিয়ে এক অপ্রত্যাশিত ঘটনার সাক্ষী হয় স্বসহায়ক দলের মহিলারা। তারা দেখতে পায় তাদের অফিস কক্ষের দরজার তালা ভাঙ্গা এবং অফিসের আলমিরা সহ অন্যান্য সামগ্রী কক্ষের বাইরে এক প্রকার অযত্নে পড়ে রয়েছে। অফিসের ভিতরের পরিবেশ প্রত্যক্ষ করে তাদের চক্ষু চড়ক গাছে উঠে যায়। অফিসের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিলেতি মদের বোতল। থানা কমপ্লেক্সের ভেতরে সেল্ফ হেল্প গ্রুপের অফিস বেদখল করে মদের আসর বসানোর সাহস কার হয়েছে তা জানতে মহিলারা থানার দ্বারস্থ হয়।

 কিন্তু চেলাগাঙ থানার ওসি বিমল বৈদ্য স্পষ্ট জানিয়ে দেন তিনি নাকি এই বিষয়ে কিছুই জানেন না। এলাকায় অভিযোগ ওসি নাকি সব কিছু জেনেও শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন ! যদিও পরবর্তী সময় অন্য এক পুলিশ অফিসার এসে বিক্ষুব্ধ মহিলাদের জানায় যে, গত দূর্গা পূজার সময় অতিরিক্ত টিএসআর জ‌ওয়ান আনা হয়েছিল, তখন তাদের রাখার জন্য নাকি স্ব সহায়ক দলের অফিস ঘরটি বেদখল করা হয়েছিল। মহিলারা প্রশ্ন করেন অফিস ঘরের তালা ভাঙ্গার আগে কেন তাদের সাথে একবার যোগাযোগ করা হয়নি? অফিসের বহু মূল্যবান জিনিসগুলি মাসের-পর মাস রুমের বাইরে ফেলে রাখা হলেও তাদেরকে একবারের জন্যেও জানানো প্রয়োজন মনে করেনি কেন পুলিশ? সবচেয়ে বড় কথা হলো বেদখল করা ওই অফিস ঘরে স্বসহায়ক দলের চেয়ার টেবিল ব্যবহার করে কেন মদের আসর বসানো হচ্ছে? মহিলাদের এই প্রশ্নগুলোর কোন উত্তর খুঁজে না পেয়ে ঘোমটার নিচে মুখ লুকানো ছাড়া কোন উপায় ছিল না চেলাগাঙ থানার পুলিশ বাবুদের। চেলাগাঙ থানার এ ধরনের ভূমিকায় এলাকার মানুষ পুলিশের উপর আস্থা হারাতে শুরু করেছে। যেখানে রাজ্য সরকার নেশা মুক্ত ত্রিপুরা করার ডাক দিয়েছে। সেখানে থানা কমপ্লেক্সের ভেতরেই প্রতিনিয়ত বসছে মদের আসর।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য