Friday, August 7, 2026
বাড়ি রাজ্য চুরি যাওয়া স্কুটি সহ আরো একটি নম্বর বিহীন বাইক ও স্কুটি উদ্ধার করল পুলিশ, গ্রেপ্তার ১

চুরি যাওয়া স্কুটি সহ আরো একটি নম্বর বিহীন বাইক ও স্কুটি উদ্ধার করল পুলিশ, গ্রেপ্তার ১

চুরি যাওয়া স্কুটি সহ আরো একটি নম্বর বিহীন বাইক ও স্কুটি উদ্ধার করল পুলিশ, গ্রেপ্তার ১

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।১৭ জানুয়ারি:  চুরির আখড়া হয়ে উঠেছে হাঁপানিয়া মেলা গাউন্ড চত্বর। বইমেলা চলাকালীন গত ১১ জানুয়ারি হাপানিয়া মেলা গাউন্ডের বিপরীত পাশ থেকে একটি স্কুটি চুরি হয়। বহু খোঁজাখুঁজির পর গত ১৬ জানুয়ারি আমতলী থানায় স্কুটির মালিক সুকান্ত পাল একটি অভিযোগ দায়ের করেন। তিনি জানান টি আর ০১ এ ই ৭৭২৭ নম্বরের একটি স্কুটি চুরি হয়েছে।

পুলিশ তদন্তে নেমে অশ্বিনী মার্কেট এলাকার কমল দে নামে এক কুখ্যাত চোরের বাড়িতে অভিযান চালায়। অভিযানে উদ্ধার হয় চুরি যাওয়া সুকান্ত পালের স্কুটি সহ আরো একটি নম্বর বিহীন বাইক এবং নম্বর বিহীন স্কুটি। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে কমল স্কুটিটি চুরি করেছিল মেলা গ্রাউন্ডের সামনে থেকে। বাকি দুটি বাইক এবং স্কুটি কোথা থেকে চুরি করেছে সেটা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। শনিবার তাকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে জন্য আদালতে তোলা হবে। আগে থেকেই কমল দে কুখ্যাত চুল বলে পরিচিত বলে জানান এসডিপিও। আরো জানিয়েছেন নম্বরবিহীন বাইক এবং স্কুটি গুলি সনাক্ত করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha