স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ জানুয়ারি : বিশালগড় মহকুমার পুরাথল গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী ও মেম্বারকে মারধর ও প্রাননাশের হুমকি প্রদানের অভিযোগ। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের মধুপুর থানায়। আক্রান্ত পঞ্চায়েত প্রধানের স্বামী জানান সোমবার রাতের বেলায় তিনি এলাকার বুথ সভাপতি সহ বাড়িতে যাওয়ার পর এলাকারই বাসিন্দা শুকলাল মজুমদারের ছেলে বিশাল মজুমদার ওনার মোবাইলে কল করে। মোবাইলের কল রিসিভ করার পর বিশাল মজুমদার পাচার বাণিজ্য নিয়ে প্রশ্ন করে।
তখন তিনি বিশালকে জানান পাচার বাণিজ্যে কে যুক্ত এইটা প্রশাসন দেখছে। এই বিষয়ে তিনি কিছু জানেন না। এই কথা বলার পর বিসালের হাত থেকে মোবাইল নিয়ে তার বাবা শুকলাল মজুমদার অভব্য ভাষায় গালি গালাজ করে এবং প্রান নাশের হুমকি দেয়। মঙ্গলবার সকালে তিনি, এলাকার বুথ সভাপতি ও পঞ্চায়েত মেম্বার সহ বাজারে যাওয়ার পর বাজারে তাদেরকে মারধর করা হয়। শুকলাল মজুমদার তার সাঙ্গপাঙ্গদের নিয়ে তাদেরকে মারধর ও প্রান নাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ করেন। এবং এই মর্মে মধুপুর থানার অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করছেন বলেও জানান তিনি।

