বাড়িরাজ্যফের উত্তপ্ত করার চেষ্টা ফটিকরায়, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে প্রশাসনের দৌড়ঝাঁপ

ফের উত্তপ্ত করার চেষ্টা ফটিকরায়, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে প্রশাসনের দৌড়ঝাঁপ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ জানুয়ারি :আবারো উত্তেজিত হয়ে উঠল মন্ত্রী সুধাংশু দাসের বিধানসভা কেন্দ্র ফটিকরায়। ধর্মীয় বিদ্বেষ ঘিরে এই উত্তেজনা। যার ফলে ফটিকরায় শিমুলতলী এলাকার হিংসা চেষ্টা আরো মাথা চাড়া দিচ্ছে। প্রশাসনিক ব্যর্থতাকে কাজে লাগিয়ে সাম্প্রদায়িক উস্কানি চেষ্টা চলছে। রবিবার রাতের বেলা সেই চেষ্টায় করল দুর্বৃত্তরা।

 অভিযোগ, শিমুলতলীর ঘটনার রেশ ধরে কিছু দুষ্কৃতিকারী রবিবার গভীর রাতে তরণী নগর মসজিদের ভেতরে একটি মূর্তি রেখে দিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অপচেষ্টা চালায়। ঘটনার খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত সেই মূর্তিটি উদ্ধার করে নিয়ে আসে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলেও পুলিশের পদক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

এদিকে, রবিবার রাত থেকে গোটা ফটিকরায় বিধানসভা কেন্দ্রের মুসলিম অধ্যুষিত বিভিন্ন এলাকায় নানান ধরনের গুজব ছড়িয়ে পড়ে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগ দেখা দেয়। তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, বর্তমানে এলাকায় পরিস্থিতি সম্পূর্ণ শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে। সাধারণ মানুষকে গুজবে কান না দিতে এবং কোনও প্রকার বিভ্রান্তকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে পুলিশ। প্রশাসনের তরফে আরও জানানো হয়েছে, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। পুলিশের এই তৎপরতায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। শান্তি বজায় থাকবে বলেই আশাবাদী প্রশাসন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য