Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য গভীর জঙ্গল থেকে উদ্ধার নরকঙ্কল

গভীর জঙ্গল থেকে উদ্ধার নরকঙ্কল

গভীর জঙ্গল থেকে উদ্ধার নরকঙ্কল

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ জানুয়ারি : রবিবার পূর্ব থানার অন্তর্গত বনকুমারি নাথপাড়া এলাকায় গভীর জঙ্গল থেকে উদ্ধার হল নর কঙ্কাল। স্থানীয়রা এদিন গভীর জঙ্গলের মধ্যে নর কঙ্কালটি দেখতে পেয়ে খবর দেয় পুলিশকে। ঘটনাস্থলে ছুটে যায় পূর্ব আগরতলা থানার ওসি এবং কলেজটিলা ফাঁড়ির পুলিশ। খবর লেখা পর্যন্ত নর কঙ্কালের পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফরেন্সিক টিম।

 পূর্ব আগরতলা থানার ওসি জানান নরকঙ্কলের চেহারা বুঝা যাচ্ছে না। এবং কতদিন আগের মৃতদেহ সেটাও ধারণা করা যাচ্ছে না। তবে তদন্ত করে দেখছে কিভাবে মৃত্যু হয়েছিল। তবে এই গভীর জঙ্গলে প্রতিদিন দুপুর থেকেই অসামাজিক কার্যকলাপ দীর্ঘরাত পর্যন্ত চলে বলে এলাকার সূত্রের খবর। পুলিশ প্রশাসনের নিয়মিত টহলদারির চরম অভাবে আতঙ্কে থাকে সাধারণ মানুষ। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যদি নিয়মিত টহলদারি থাকতো তাহলে এলাকায় অসামাজিক কাজ বন্ধ হতে বলে মনে করছেন অনেকে। এদিকে এলাকায় কেউ নিখোঁজ রয়েছে কিনা সেটা খতিয়ে দেখছে পুলিশ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha