স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ জানুয়ারি : ডাবল ইঞ্জিন সরকারের জামানায় দিকে দিকে দুর্নীতির অভিযোগ। ব্যাতিবস্ত হয়ে পড়ছে জনজীবন। চেবরি পেক্নিছড়ায় রাস্তা নির্মাণ কাজের ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে এলাকাবাসীর পক্ষ থেকে। নিম্নমানের উপকরণ ব্যবহার, কার্পেটিং ছাড়াই কাজ শেষ করায় ক্ষোভ প্রকাশ এলাকাবাসী। ঘটনার বিবরণে প্রকাশ, চেবরি পেক্নিছড়ায় প্রায় তিন কিলোমিটারের উপর রাস্তা ভেঙ্গে নষ্ট হয়ে যায়। এর পরবর্তীতে এই কাজের টেন্ডার বের হয়। প্রায় ৪ কোটি ১৯ লক্ষ টাকার রাস্তার কাজ বের হয়। যেখানে রাস্তায় মেটেলিং কার্পেটিং থেকে শুরু করে সমস্ত কিছু ধরা থাকলেও একেবারে নিয়ম বহির্ভূতভাবে উপর থেকে নিচ পর্যন্ত লক্ষ লক্ষ নোট ছিটিয়ে জঘন্যতম কাজ করছে ঠিকাদাররা।
আগের পিচের উপরেই দুই দফায় R S -1 জাতীয় তেলের আস্তরণ দিয়ে চলছে নিম্নমানের কাজ। এদিকে রাস্তার কাজে রাস্তার পাশে বোল্ডারও ধরা ছিল। কিন্তু সেই বোল্ডাগুলির গুণগত মান নিয়েও প্রশ্ন উঠেছে। রাস্তার কাজের সাথে যে ড্রেনের কাজও ধরা হয়েছিল সেই কাজ নিয়েও ক্ষোভ এলাকাবাসীর। এই দিকে ইঞ্জিনিয়ার অমিত দাস গোটা রাস্তার কাজটি দেখভাল করার জন্য রাস্তা তৈরির সময় উনার থাকার কথা থাকলেও সেখানে ইঞ্জিনিয়ারকে কোন এক অজ্ঞাত কারণে উপস্থিত থাকতে দেখে নি স্থানীয়রা। এলাকাবাসীর বক্তব্য এভাবে রাস্তা তৈরি হলে কয়েক মাসের মধ্যেই রাস্তাটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। এর থেকে আগের রাস্তায় ভাল ছিল বলে আক্ষেপের সুরে বললেন কয়েকজন এলাকাবাসী। এখন দেখার বিষয় সুশাসন জামানার মন্ত্রী আমলারা বিষয়টি তদন্ত করে কিনা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান