Tuesday, January 13, 2026
বাড়িরাজ্যভিবি-জি রাম জি শ্রমিকদের কাজের ক্ষেত্রে স্বচ্ছতা আনবে, রোজগার বাড়বে : মুখ্যমন্ত্রী

ভিবি-জি রাম জি শ্রমিকদের কাজের ক্ষেত্রে স্বচ্ছতা আনবে, রোজগার বাড়বে : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ জানুয়ারি : মনরেগা নাম পরিবর্তন করে হয়েছে বিকশিত ভারত-গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা ভিবি-জি রাম জি। এই আইনে কাজের দিনের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। গ্রামীণ পরিবারগুলোকে প্রতি আর্থিক বছরে ১০০ দিনের বদলে ১২৫ দিনের মজুরিযুক্ত কাজের আইনি গ্যারান্টি দেওয়া হয়েছে। এ বিষয়ে সারা দেশব্যাপী প্রচারের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন জাতীয় স্তরের নেতৃত্ব। তাই প্রদেশ স্তরেও ভিবি-জি রাম জি দিয়ে প্রচার প্রসারের উদ্যোগ নেওয়া হয়েছে প্রদেশ বিজেপি-র পক্ষ থেকে।

 শুক্রবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এবং প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সাংবাদিক সম্মেলনে নয়া আইন সম্পর্কে বলেন, সরকার চাইছে গ্রামীণ এলাকার রোজগার বাড়ানোর জন্য। তাই সরকার নয়া আইনের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করছে। কিন্তু বিরোধীরা মানুষকে নয়া আইন নিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আগে কাজ হতো কিন্তু কোথায় কাজ হতো কি কাজ হতো তার কোন তথ্য প্রমাণ ছিল না। কিন্তু সরকারের নতুন আইনের মাধ্যমে যে ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তাদের সবকিছুর উল্লেখ থাকবে। এই আইনের মাধ্যমে বেকার ভাতার যোগ্য হবে শ্রমিকরা।

 পুরনো আইনের এই সুযোগ ছিল না শ্রমিকদের। সময়ের মধ্যে যদি কাজ করানো না যায় তাহলে বেকার ভাতা নিশ্চিত করতে হবে শ্রমিকদের জন্য। মজুরি প্রদানে বিলম্ব হলে বিলম্বের প্রত্যেক দিনের জন্য ক্ষতিপূরণ দিতে হবে সরকারের। এখন থেকে শ্রমিকদের গ্রামীণ পরীক্ষাটা মোট সংক্রান্ত কাজে অঙ্গনারী সেন্টারে আজীবিকা উন্নয়নমূলক কাজে ব্যবহার করা যাবে। মুখ্যমন্ত্রী আরো বলেন, সরকার চাইছে শুধু শহর এলাকার উন্নয়ন না করে শহরের পাশাপাশি গ্রামীণ এলাকার উন্নয়ন করতে। যার কারণে এ নয়া আইন সামনে এনেছে সরকার। এতে করে যেমন কর্মসংস্থান সৃষ্টি হবে তেমনি আত্মসামাজিক উন্নয়ন হবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, এ আইন ২০৪৭ সালে বিকশিত ভারত গড়ার স্বপ্ন বাস্তবায়ন করবে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য