বাড়িরাজ্যহতাশ হয়ে আবারো টিআরবিটি -র দারস্থ এসটিজিটি-র পরীক্ষার্থীরা

হতাশ হয়ে আবারো টিআরবিটি -র দারস্থ এসটিজিটি-র পরীক্ষার্থীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।  ৫ জানুয়ারি :  এসটিজিটি-র পরীক্ষার ফলাফলের দাবিতে সোমবার টিআরবিটি অফিসের সামনে গিয়ে জমায়েত হল শত শত পরীক্ষার্থীরা। তাদের অভিযোগ, ২০২২ সালে এসটিজিটি-র পরীক্ষায় বসেছিল তারা। অথচ এখন পর্যন্ত তাদের পরীক্ষার ফলাফল ঘোষণা করেনি টিআরবিটি। এখন পর্যন্ত তারা কুড়িবার টিআরবিটি অফিসে আসার পরেও তাদের কোনরকম নিশ্চয়তা দিতে পারছে না কর্তৃপক্ষ।

 এবং ২০২২ সালের পরীক্ষার ফলাফল প্রকাশ না করেই পুনরায় পরীক্ষা নেওয়ার উদ্যোগ নিয়েছে টিআরবিটি কর্তৃপক্ষ। ২০২২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত তারা অপেক্ষা করে এবার নতুন বর্ষে তারা আবারও সংশ্লিষ্ট দপ্তরের কড়া নাড়তে এসেছে। কিন্তু এই দিনও তারা কোনরকম নিশ্চয়তা পায়নি টি আর বিটির কাছ থেকে। দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন বিষয়টি নিয়ে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবে। উল্লেখ্য, সংরক্ষণ মামলা সংক্রান্ত কারণে ফলাফল ঘোষণা করতে পারছে না টিআরবিটি কর্তৃপক্ষ।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য