স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ ডিসেম্বর : মঙ্গলবার রাতে উদয়পুরের রাজধ্বরণনগর মরা চৌমুহনি এলাকায় এক দুর্ঘটনা সংঘটিত হয়। মৃত্যু হয় এক যুবকের। জানা যায়, দুর্ঘটনায় নিহত যুবকের নাম নবজিৎ আচার্যী। বয়স ৩৫ বছর। তিনি তার বাইক দিয়ে সঙ্গে থাকা স্বপন দাসকে নিয়ে উদয়পুর থেকে সোনামুড়া সীমান্তপুর এলাকায় নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। বাড়ি ফেরার পথে রাজধ্বরন নগর মরা চৌমুহনি এলাকায় পৌঁছাতেই বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। যার ফলে রাস্তার পাশে থাকা দুটি বিদ্যুতিক খুঁটির মাঝখানে সজোরে ধাক্কা দিয়ে বাইক নিয়ে উল্টে যায়। আশেপাশে লোকজন ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায় দুর্ঘটনায় দুর্ঘটনায় দুজন পড়ে আছে।
সঙ্গে থাকা স্বপন দাস গুরুতরভাবে আহত হন। তৎক্ষণাৎ এলাকাবাসীর পক্ষ থেকে খবর দেওয়া হয় উদয়পুর অগ্নিনির্বাপক দপ্তরে। খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর বাইক চালক নবজিৎ আচার্যকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকদের মতে, গুরুতর আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে। অন্যদিকে, গুরুতর আহত স্বপন দাস বর্তমানে গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার ময়না তদন্তের পর নবজিৎ আচার্যের মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এই মর্মান্তিক ঘটনায় গোটা মরা চৌমুহনি এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান