Monday, September 28, 2026
বাড়ি রাজ্য চা বাগানের ক্ষতিসাধন করছে সরকার, দাবি কংগ্রেসের

চা বাগানের ক্ষতিসাধন করছে সরকার, দাবি কংগ্রেসের

চা বাগানের ক্ষতিসাধন করছে সরকার, দাবি কংগ্রেসের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ ডিসেম্বর :  বর্তমান সরকারের তথাকথিত কৃষি ও শিল্প বিপ্লবের ঠেলায় দেশের কৃষিজীবী ও শ্রমজীবী মানুষের অর্থনৈতিক ক্ষেত্রে জীবনযাত্রা গভীর সংকটে। অথচ অসত্য প্রচারে রাজ্যবাসীকে বিভ্রান্ত করে রাখার চেষ্টা করলেও আসল সত্যকে আর লুকিয়ে রাখতে পারছে না সরকার। বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জারি করলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী।

 তিনি বলেন, সম্প্রতি 'রান ফর টি' কর্মসূচির আয়োজন করা হয়েছে। অথচ নতুন নতুন সমস্যা দেখা দিয়েছে চা বাগান গুলির মধ্যে, যেমন সরকারি মদতপুষ্ট শাসকদলীয় মাতব্বরদের নানা ধরনের হস্তক্ষেপে পাম গাছ লাগানোর ফলে কার্যত চা শিল্পকে ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন করে তুলছে। তিনি আরো বলেন, প্রদেশ কংগ্রেসের তরফ থেকে এগ্রি, হর্টি সাথে যুক্ত বিশেষজ্ঞদের কাছ থেকে যতটুকু জানা যায়, অধিকাংশেরই অভিমত পাম গাছ মাটির উপরিভাগে যে জলাংশ তা সহজেই শুষে নেয়। এর ফলে মাটির উর্বরতাও কমে যায় বলে দাবি করেন তিনি। সরকারের সঠিক পরিকল্পনার জন্য তিনি দাবি জানান সাংবাদিক সম্মেলনে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha