Friday, August 7, 2026
বাড়ি রাজ্য জি রামজি বিল বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল প্রদেশ কংগ্রেসের

জি রামজি বিল বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল প্রদেশ কংগ্রেসের

জি রামজি বিল বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল প্রদেশ কংগ্রেসের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ ডিসেম্বর : মজিএমরেগার নাম পরিবর্তন করে পাশ হওয়া জি রামজি বিল বাতিলের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল প্রদেশ কংগ্রেসের। বিক্ষোভ মিছিলের পাশাপাশি এইদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশ পুত্তুলিকা পুড়ানো হয়। এইদিন প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু হয় এই বিক্ষোভ মিছিল। মিছিলের অগ্রভাগে ছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী, প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নিল কমল সাহা।

সদর জেলা কংগ্রেসের সভাপতি সহ অন্যান্যরা। মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। মিছিল শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশ পুত্তলিকা পুড়ানো হয়। প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এইদিনের মিছিলের বিষয়ে জানান। পাশাপাশি তিনি কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন। এদিকে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, জি রাম জি বিল এনে মহাত্মা গান্ধীকে চরমভাবে অপমানিত করেছে কেন্দ্রীয় সরকার। তারা চাইছে মহাত্মা গান্ধীর নাম যাতে না রাখা যায়। তাদের নাথুরাম গডসে মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল। তাই বিল সামনে আনতে চাইছে সরকার। পার্লামেন্টের ভেতরে এবং বাইরে এর তীব্র প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। তিনি বলেন বছরে ১২৫ দিনের কাজের প্রতিশ্রুতি দিয়েছিল সরকার। অথচ সেই প্রতিশ্রুতি পালন করছে না বলে জানান তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha