স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ ডিসেম্বর : ২০২৬ সালে এডিসি নির্বাচনে তিপরা মথা জয়ী হবে এবং ২০২৮ সালে রাজ্যে তিপ্রাসার কাউকে মুখ্যমন্ত্রী বানাবেন বোবাগ্রা। এটা লিখে রাখুন। বৃহস্পতিবার শান্তির বাজার মহাকুমা কোয়াইফাং বাজারে তিপরা মথার আয়োজিত জনসমাবেশে এ কথা বলেন দলের সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মন। তিনি আরো বলেন, ইটের জবাব পাথর দিয়ে কিভাবে দিতে হয় সেটা জানেন।
নাম না করে আরো বলেন আমাদের কি দফা করবে তারা, তাদের দফা করবো আমরা। এর জন্য থানসা থাকতে হবে। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা দাবি করছেন ২৮ টি আসনের মধ্যে ২৮ টির মধ্যেই তারা এডিসিতে জয়ী হবে বিজেপি! এটা তিনি সত্যি কথা বলেছেন কিনা সেটা দলের কর্মীদের কাছে জিজ্ঞাসা করলেন প্রদ্যোত কিশোর দেববর্মন। টিপ্পনি সুরে প্রদ্যুৎ বললেন, “অনেকজন বলেছেন মানিকবাবু আমি জনজাতি মোর্চার। আপনে আগরতলাতেই থাকেন, আপনি আমাকে টাকা দিয়া দেন, ২৮ টি আসনের মধ্যে ২৮ টি আসনেই দিয়ে দেবো।
এগুলি করে জনজাতি মোর্চায় রাজনীতি করছে। গোটা বিষয়টি পয়সার খেলা। তারা জানে জিততে পারবে না এডিসিতে। তারা ভাবে তিপ্রাসাদের গিয়ে পয়সা দিয়ে দিলে তারা তাদের সন্তানের ভবিষ্যৎ বিক্রি করে বিজেপি -কে ভোট দিয়ে দেবে।” এগুলি হবে না আসন্ন এডিসি নির্বাচনে। এভাবেই চ্যালেঞ্জ করলেন প্রদ্যোত কিশোর দেববর্মন। এদিনের আয়োজিত জনসভায় এছাড়ো উপস্থিত ছিলেন ইএম ভবরাঞ্জন রিয়াং, এমডিসি দেবজিৎ ত্রিপুরা, প্রাক্তন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া সহ অন্যান্যরা। দুপুরে জনসভার পর সন্ধ্যায় ককবরক ভাষা রোমান হরফের দাবিতে শান্তির বাজারে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন প্রদ্যোত কিশোর দেববর্মন।

