Wednesday, July 29, 2026
বাড়ি রাজ্য ট্রাক ও ট্রিপারের সংঘর্ষ

ট্রাক ও ট্রিপারের সংঘর্ষ

ট্রাক ও ট্রিপারের সংঘর্ষ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ ডিসেম্বর :  সোমবার সাত সকালে দুর্ঘটনা সাব্রুম আগরতলা জাতীয় সড়কে। দাঁড়িয়ে থাকা একটি ট্রাক গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয় একটি টিপার গাড়ি।  সকাল প্রায় সাতটা নাগাদ এই ঘটনাটি ঘটে সাব্রুম মহকুমার অন্তর্গত জলেফার সংকরমঠ সংলগ্ন রাস্তায়।

একটি দাড়িয়ে থাকা চাল বোঝাই মালগাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়  TR081937 নম্বরের একটি টিপার গাড়ি। এতে টিপার গাড়িটি সামনের অংশটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর প্রত্যক্ষ দর্শীরা সাব্রুম থানায় খবর পাঠালে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং শুরু করে তদন্ত। দুর্ঘটনায় কোন হতাহতের খবর নেই।\

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha