Tuesday, August 25, 2026
বাড়ি রাজ্য জুবিনের প্রস্তুতি তুঙ্গে

জুবিনের প্রস্তুতি তুঙ্গে

জুবিনের প্রস্তুতি তুঙ্গে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ ডিসেম্বর :  পর্যটন দপ্তরের উদ্যোগে আয়োজিত প্রোমো ফেস্টের অঙ্গ হিসাবে ১২ ডিসেম্বর রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হবে জুবিন নটিয়ালের লাইভ কনসার্ট। ইতিমধ্যে স্বামী বিবেকানন্দ ময়দানে প্রস্তুতির কাজ শুরু হয়ে গেছে।

মঙ্গলবার স্বামী বিবেকানন্দ ময়দান সর জমিনে ঘুরে দেখেন প্রশাসনিক আধিকারিক ও পর্যটন দপ্তরের আধিকারিকরা। সাথে ছিলেন সদর মহকুমা পুলিশ আধিকারিক সহ অন্যান্যরা। স্বামী বিবেকানন্দ ময়দান সরজমিনে ঘুরে দেখার পর সদর মহকুমা পুলিশ আধিকারিক জানান জুবিন নটিয়ালের লাইভ কনসার্টে যথেষ্ট ভিড় হবে। জন নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই সবকিছু খতিয়ে দেখেছেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha