Thursday, August 27, 2026
বাড়ি রাজ্য এটিপিএ'র তৃতীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন

এটিপিএ'র তৃতীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন

এটিপিএ'র তৃতীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ ডিসেম্বর :  অবিলম্বে ২২ শতাংশ মহার্ঘ্য রিলিফ প্রদান করা, পুরাতন পেনশন পদ্ধতি চালু করা, মাসিক চিকিৎসার ভাতা ন্যূনতম ১ হাজার টাকা করা সহ মোট ১২ দফা দাবি নিয়ে রবিবার সখীচরণ বিদ্যানিকেতনে অনুষ্ঠিত হলো এটিপিএ'র তৃতীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন।

সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব। তারা এটিপিএ একটি অরাজনৈতিক সংগঠন। পেনশনারদের সাথে আজকে বৈঠকে আলোচনা করা হবে। সে সময় বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে কয়েকটি রাজনৈতিক বিষয়ের উপর আলোচনা হতে পারে। তারপরও এই সংগঠন পেনশনেরদের বিভিন্ন সমস্যা কিভাবে সমাধান করা যায় সে বিষয় নিয়ে আলোচনা করবে। এর মধ্যে অন্যতম হলো পেনশনারদের বকেয়া রিলিফ প্রদান করা, ১৯৭২ সালে পেনশন রুলস বর্তমান কর্মচারীদের জন্য চালু করা ইত্যাদি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha