Thursday, February 5, 2026
বাড়িরাজ্যউদ্ধার হওয়া মোবাইল ফোন তুলে দেওয়া হল মালিকদের হাতে

উদ্ধার হওয়া মোবাইল ফোন তুলে দেওয়া হল মালিকদের হাতে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ ডিসেম্বর :  শপিং মলের সামনে, রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়িতে কিংবা বাজার হাটে ও বাড়ি ঘর থেকে বিভিন্ন সময় মানুষের কাছ থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হল পশ্চিম আগরতলা থানা পুলিশ। রবিবার পশ্চিম আগরতলা থানায় জেলা পুলিশ সুপার নমিত পাঠকের উপস্থিতিতে মোবাইল ফোনগুলি মালিকদের হাতে তুলে দেওয়া হয়। তিনি জানান, গত অক্টোবর মাস থেকে বেশ কিছু মোবাইল ফোন হারানো যায় পশ্চিম থানাধীন বিভিন্ন এলাকা থেকে।

পরবর্তী সময়ে জি ডি এন্টি করার পর পুলিশ তদন্ত নেমে মোট ২৭ টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছে। আইনি প্রক্রিয়া মেনে রবিবার মোবাইল ফোনগুলি মালিকদের হাতে তুলে দেওয়া হয়। তিনি আরো জানিয়েছেন সিআইআর পদ্ধতির মাধ্যমে মোট ২২টি মোবাইল ফোন উদ্ধার করতে পেরেছে পুলিশ। বাকি ৫ টি মোবাইল ফোন পুলিশ অন্য পদ্ধতি নিয়ে উদ্ধার করেছে। একই সাথে তিনি বলেন রাজ্যে যেহেতু সাইবার ক্রাইম বাড়ছে তাই সকলে যাতে সতর্ক থাকে। হোয়াটসঅ্যাপে ম্যাসেজ এবং ফোন করে কেউ যদি ওটিপি চায় তাহলে সকলে যাতে বিষয়গুলি এড়িয়ে যায়। আর কেউ যদি সাইবার ক্রাইমের শিকার হয়ে যায় তাহলে তারা যাতে সঙ্গে সঙ্গে নিকটবর্তী থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করে। মোবাইল ফোনগুলি হাতে পেয়ে পুলিশের ভূমিকা নিয়ে খুশি মোবাইল ফোনের মালিকেরা। তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য