স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ ডিসেম্বর : বক্সনগর পুটিয়া সীমান্তে প্রতিনিয়ত পাচার বাণিজ্য অব্যাহত রয়েছে। বক্সনগর পুটিয়া সীমান্তে শুধু প্রাপ্তবয়স্ক ব্যক্তিরাও পাচার বাণিজ্যে যুক্ত নয় তাদের পাশাপাশি নাবালকরাও পাচার বাণিজ্যে হাত পাঠিয়ে নিচ্ছে। নাবালকরা তাদের পূর্বপুরুষদের পছন্দের সেই অবৈধ পাচার বাণিজ্যকে বংশ পরম্পরা হিসেবে ধরে নিতে চাইছে, তাই শনিবার সকালে দুই নাবালক ছেলে বক্সনগর পুটিয়া সীমান্তে পাচার করার সময় বিষয়টি সীমান্তে কর্তব্যরত বিএসএফের নজরে আসে।
তখন বিএসএফ তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলেও কোন লাভ হয়নি, পরে বিএসএফ বাধ্য হয়ে সীমান্তে এই ধরনের পাচার বাণিজ্য রুখতে পাচারকারীদের লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাতে থাকে। বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে দুই নাবালক পাচারকারী। পরে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জিবি হাসপাতালে রেফার করে দেয়। বর্তমানে আহতরা জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

