Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যনিমোনিয়া মুক্ত ভারত গড়তে আশা কর্মীদের সহযোগিতা করার আহ্বান মেয়রের

নিমোনিয়া মুক্ত ভারত গড়তে আশা কর্মীদের সহযোগিতা করার আহ্বান মেয়রের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ ডিসেম্বর : শনিবার রাজধানীর ভাটি অভয়নগর স্থিত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে শিশুদেরকে নিউমোনিয়া থেকে রক্ষা করার জন্য এস.এ.এ.এন.এস ২৫ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। মূলত নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত ভারতব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।

 মেয়র বলেন, নিউমোনিয়াকে নির্মূল করার জন্য সামাজিক সচেতনতা এবং অ্যাকশন সফলভাবে সম্পন্ন করার জন্য জাতীয় স্বাস্থ্য মিশনের এটি একটি উদ্যোগ। শৈশবে নিউমোনিয়া মোকাবেলা করার জন্য, শিশুদের জ্বর হলে দ্রুত শ্বাস-প্রশ্বাস নিচ্ছে  কিনা তা দেখে এবং শারীরিক অসুবিধা লক্ষ্য করে দ্রুত চিকিৎসা করার পাশাপাশি টিকা এবং সময়মত চিকিৎসা করে নিউমোনিয়া থেকে রক্ষা করা যায়। মেয়র আরো বলেন ভারতবর্ষে সবথেকে বেশি শিশুর মৃত্যু হয় নিউমোনিয়ায়। সেই মৃত্যু হ্রাস করতে মায়েদের সচেতন থাকতে হবে।

পাশাপাশি শিশুদেরকে সময় মত নিমোনিয়ার টিকা প্রদান করতে হবে। স্বাস্থ্য ব্যবস্থায় আশা কর্মীদের বিশেষ একটি ভূমিকা রয়েছে। কিন্তু দুঃখের বিষয় আশা কর্মীরা যখন আগরতলা শহরের শিক্ষিত সভ্য নাগরিকদের বাড়িতে কোন বিষয়ে সার্ভে করতে যান তখন তারা সহযোগিতা পায় না। আসলে তারা সচেতন নয়। তারা অর্থনৈতিকভাবে সচ্ছল বলে সরকারি পরিষেবা তারা গ্রহণ না করে বেসরকারি এবং উন্নত পরিষেবা গ্রহণ করতে পারে বলে আশা কর্মীদের সহায়তা করে না। যদি আশা কর্মীরা নিগম এলাকায় কোন সার্ভে করতে গিয়ে বাধার সম্মুখীন হয় তবে প্রতিটি জনপ্রতিনিধির গুচরে আনলে সেই ব্যাপারে হস্তক্ষেপ করা হবে। এদিনের অনুষ্ঠানের  মধ্য দিয়ে শিশুদেরকে নিউমোনিয়া টিকা প্রদান করা হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য