Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য গাঁজা বিরোধী অভিযান পুলিশের

গাঁজা বিরোধী অভিযান পুলিশের

গাঁজা বিরোধী অভিযান পুলিশের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ ডিসেম্বর : চড়িলামের বংশীবাড়ি এডিসি ভিলেজে গাঁজা বিরোধী অভিযান চালায় বিশালগড় থানার পুলিশ। চড়িলামের বংশীবাড়ি এডিসি ভিলেজের রঘুনন্দন ঠাকুরপারা এবং জগত রামপুর এলাকায় এইদিন গাঁজা বিরোধী অভিযান চালায় বিশালগড় থানার পুলিশ।

পুলিশের সাথে এইদিন গাঁজা বিরোধী অভিযানে সিআরপিএফ, বন দপ্তরের কর্মী এবং টিএসআর জওয়ানরাও ছিল। এইদিনের অভিযানে ৩ লক্ষ গাঁজা গাছ কেটে ধ্বংস করে দেওয়া হয়। এই গাঁজা গাছ গুলি পরিপক্ক হলে তার কালোবাজারি মূল্য হতো ১০ থেকে ১২ কোটি টাকা। বিশালগড় থানার ওসি জানান বিশালগড় থানা এলাকায় যে সকল গাঁজা বাগান রয়েছে সেই গুলিকে চিহ্নিত করে ধারাবাহিক ভাবে ধ্বংস করা হচ্ছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha