Monday, July 27, 2026
বাড়ি রাজ্য পৃথক রাজ্যের দাবিতে দিল্লির যন্তর মন্তরে যাচ্ছে আইপিএফটি

পৃথক রাজ্যের দাবিতে দিল্লির যন্তর মন্তরে যাচ্ছে আইপিএফটি

পৃথক রাজ্যের দাবিতে দিল্লির যন্তর মন্তরে যাচ্ছে আইপিএফটি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ ডিসেম্বর :  ন্যাশনাল ফেডারেশন অফ নিউ স্ট্রেট এবং ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা যৌথ উদ্যোগে পৃথক রাজ্য গঠন এবং ১২৫ তম সংবিধান সংশোধনী বিল পার্লামেন্টের শীতকালীন অধিবেশনের মধ্যেই পাশ করার দাবিকে সামনে রেখে নয়া দিল্লীর যন্তর-মন্তরে একদিনের অহিংস প্রতিবাদের আয়োজন করা হয়েছে। আগামী ১৫ ডিসেম্বর হবে এই কর্মসূচি। ত্রিপুরা সহ উত্তর-পূর্ব ভারতের সমস্ত রাজ্য থেকে এন এফ এন এস-র প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।

ত্রিপুরা থেকে আই পি এফ টি পার্টির প্রায় ১০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করার টার্গেট রয়েছে। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এই ঘোষণা দিয়েছেন আইপিএফটি সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা। তিনি আরো বলেন, আই পি এফ টি দলের পক্ষ থেকে টিটিএএডিসি এলাকাকে নিয়ে পৃথক তিপ্রাল্যান্ড রাজ্য গঠন ছাড়াও ১২৫ তম সংবিধান সংশোধনী বিল, ২০১৯ পার্লামেন্টের শীতকালীন অধিবেশনের মধ্যেই পাশ করে ত্রিপুরা বিধানসভার কাউন্সিল অফ মিনিষ্টারের সুপারিশ অনুযায়ী টিটিএ-এডিসিকে তিপ্রা টেরিটরিয়েল কাউন্সিলে উন্নীত করার জন্য দাবি জানানো হবে। পাশাপাশি নর্থ-ইষ্ট-র সমস্ত এডিসি-র এমডিসি এবং সমস্ত বিধায়কদেরকে পার্লামেন্টের শীতকালীন অধিবেশনের মধ্যেই এই বিল পাশ করার অনুরোধ রেখে স্বরাষ্ট্র মন্ত্রী, ভারত সরকারের নিকট এই ডিসেম্বরের মধ্যেই চিঠি লেখার জন্য অনুরোধ জানানো হবে বলে জানান এদিন সাংবাদিক সম্মেলনে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন আইপিএফটি-র সহ-সভাপতি প্রদীপ দেববর্মা, অফিস সচিব বুদ্ধ দেববর্মা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান