Tuesday, July 28, 2026
বাড়ি রাজ্য প্রভু বাড়ির পুকুর দখল মুক্ত করে সংস্কার করার সিদ্ধান্ত নিগমের

প্রভু বাড়ির পুকুর দখল মুক্ত করে সংস্কার করার সিদ্ধান্ত নিগমের

প্রভু বাড়ির পুকুর দখল মুক্ত করে সংস্কার করার সিদ্ধান্ত নিগমের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ ডিসেম্বর :  আগরতলা পুর নিগমের কুড়ি নং ওয়ার্ড এলাকার লক্ষীনারায়ণ বাড়ির বিপরীত দিকে প্রভু বাড়ির পুকুর। চরম উদাসীনতা ও অবহেলার জন্য দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে পড়েছিল পুকুরটি। সেই সুযোগে পুকুরটি বেদখল করার সুযোগ হাতে নিতে চায় কিছু অসাধু। রবিবার মুখ্যমন্ত্রী সেই পুকুরটি দখল মুক্ত করার পাশাপাশি সুন্দরায়ন বৃদ্ধি করার নির্দেশ দেন, সেই অনুযায়ী পুকুরটি পরিদর্শনে যান মেয়র দীপক মজুমদার।

 কুড়ি নং ওয়ার্ড কর্পোরেটর রত্না দত্ত এবং পুর নিগমের কমিশনার ডি কে চাকমা সহ অন্যান্যরা। প্রায় দেড়কানির অধিক জমি জুড়ে পুকুরটি রয়েছে। এটি পুনরুদ্ধার করে সংস্কার করার ব্যাপারে পরিদর্শন শেষে মেয়র দীপক মজুমদার বলেন, আগামী তিন দিনের মধ্যে দখলকারীদের দলিল ও পর্চা নিয়ে পুর নিগমে যাওয়ার নোটিশ ইস্যু করা হবে। পরবর্তীতে বেদখল হওয়া জমিতে তৈরি করা বাড়িঘর ভেঙ্গে ফেলে পুকুরটিকে পুনরুদ্ধার করা হবে এবং সংস্কার করা হবে। যাতে বিভিন্ন কাজে পুকুরটিকে ব্যবহার করা যায়। এছাড়াও তিনি বলেন দীর্ঘদিন ধরেই শহরের বিভিন্ন জলাশয় পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। বিজেপি সরকার ক্ষমতায় আসার প্রতিটি পুকুরকেই সংস্কার করে ব্যবহার উপযোগী করে তুলছে পুর নিগম কর্তৃপক্ষ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান