স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ নভেম্বর : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারি মাসে।এর আগে ককবরক ভাষা রোমান হরফের দাবিতে আন্দোলনে নামতে তিপ্রাসাদের উস্কে দিলেন তিপরা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মন। সামাজিক মাধ্যমে এসে তিনি ছাত্র-ছাত্রী, অভিভাবক সহ তিপ্রাসাদের উদ্দেশ্যে বলেন, প্রতিবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ লগ্নে আন্দোলনে নেমে ককবরক ভাষা রোমান হরফের দাবিতে তিপ্রাসারা সরব হয়।
এবার যেন তিপ্রাসারা এই ভুল না করেন। ইতিমধ্যে আন্দোলনে নামতে বার্তা দিলেন তিনি। তিনি বলেন, কেন ককবরক প্রশ্ন বাংলা হরফে হবে? ককবরক প্রশ্ন ইংরেজি হরফে হতে হবে। প্রতিবছর বাংলাদেশ ককবরক পরীক্ষা দেওয়ার ফলে ফেল করে বহু ছাত্র-ছাত্রী। প্রত্যেক ছাত্র-ছাত্রী জীবনে ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক। এটা রাজ্যের ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নিশ্চিত করে। তাই এটা নিয়ে দিল্লি এবং আগরতলার সিদ্ধান্ত নিলে চলবে না।
সিদ্ধান্ত নেবে তিপ্রাসা। আর যদি প্রতিবছরের মত পরীক্ষার শেষ সময়ে এসে আন্দোলন করে তাহলে সফল হওয়া যাবে না। উল্লেখ্য, ওয়ান নর্থ ইস্টের পর মথার সুপ্রিমোর অন্যতম কৌশল এটা বলে মনে করছে রাজনৈতিক মহল। সারা বছর এই ইস্যু নিয়ে আন্দোলন ময়দানে দেখা না গেলেও পরীক্ষার পাকমুহুর্তে রাস্তায় নেমে পরীক্ষার্থীদের কাছ থেকে মাইলেজ নেওয়া মূল উদ্দেশ্য প্রদ্যোতের।\

