স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ নভেম্বর : বুধবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাজধানীর কুঞ্জবন স্থিত পিএম কেন্দ্রীয় বিদ্যালয় সংবিধান দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু, পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক, অতিরিক্ত জেলা শাসক, পিএম কেন্দ্রীয় বিদ্যালয় শিলচর ডিভিশনের ডেপুটি কমিশনার পি আই টি রাজা সহ অন্যান্যরা।
রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বক্তব্য রেখে বলেন, বিশ্বের মধ্যে সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারত বর্ষ। এই দেশে পার্লামেন্টে সদস্য হিসেবে যারা নির্বাচিত হয়ে যান তারা আমজনতা থেকে যান। রাজ্যপাল আরো বলেন, ছাত্র ছাত্রীদের সঠিকভাবে নাগরিক হিসেবে গড়ে তুলতে দায়িত্ব নিতে হবে শিক্ষক শিক্ষিকাদের। কারণ তারাই আগামী দিন দেশের ভবিষ্যৎ। ২০৪৭ সালে ভারত বর্ষ কোন জায়গায় হবে সেই দিশা নিয়ে সরকার কাজ করছে। সে সময় দেশ পরিচালনা করবে যারা আজকে ১৭-১৮ বছর বয়সী ছাত্রছাত্রী রয়েছে। তাদের হাতে থাকবে দেশ। তাই দেশ যাতে সঠিকভাবে এগিয়ে যায় তার জন্য তাদের মধ্যে আরও বেশি সচেতনতা বোধ সহ বিভিন্ন বিষয়ে অবগত করতে হবে।

