Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যনেশা সামগ্রী সহ আটক মহিলা

নেশা সামগ্রী সহ আটক মহিলা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ নভেম্বর : সোনামুড়া থানার পুলিশ নেশা কারবারীর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করতে সক্ষম হয়। পুলিশ জানায়, সোমবার রাতে মহিলার বাড়িতে তল্লাশী চালিয়ে মোট ৫. ৯৮৫ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয় এবং সেইসঙ্গে একটি সাধারণের মারুতি ইকো গাড়ি আটক করা হয়। গাড়ির নম্বর টিআর ০৭ ০৪১৩ । গাড়িটি দিয়ে অবৈধ গাঁজা সোনামুড়া থেকে বিভিন্ন জায়গায় পাঠাতেন।

 এই গাড়িটিও উনাদের বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়। এ নিয়ে সোনামুড়া থানাতে মঙ্গলবার ভোরবেলায় একটি এন ডি পি এস ধারায় মামলা নেওয়া হয়। পরবর্তী সময়ে এই মহিলাকে আটক করা হয়। মহিলা নেশা কারবারির নাম হল পপি আক্তার। বয়স ২৩। বাড়ি সোনামুড়া থানার অন্তর্গত মতিনগর পূর্ব টিলাই। মহিলাকে জিজ্ঞাসা করে পুলিশ জানতে পারে এলাকার আরো মাদক ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য