Thursday, August 6, 2026
বাড়ি রাজ্য কৃষকদের করুন অবস্থার অভিযোগ তুলে সোনামুড়া - মেলাঘর সড়ক অবরোধ

কৃষকদের করুন অবস্থার অভিযোগ তুলে সোনামুড়া - মেলাঘর সড়ক অবরোধ

কৃষকদের করুন অবস্থার অভিযোগ তুলে সোনামুড়া - মেলাঘর সড়ক অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ নভেম্বর :  সবজির মরশুমে সোনামুড়ায় কৃষকদের করুণ অবস্থা, জলের জন্য পারছে না ফসল উৎপাদন করতে। প্রায় ১০০ কানি জমিতে জলের অভাব। এর প্রতিবাদে সোনামুড়া-মেলাঘর সড়ক অবরোধ করে ধলিয়াই এলাকায়। ২০২৪ -এর বন্যায় নষ্ট হয়ে যায় এলাকার জলের মেশিন। তারপর থেকে বহু নেতা এলাকা পরিদর্শন করলেও দীর্ঘ সময়েও ভাগ্য পরিবর্তন হয়নি ধলিয়াই গোমতীর তীরে থাকা কৃষকদের।

প্রতিদিন কাঁধে করে বিভিন্ন জায়গায় থেকে জল নিয়ে এসে চাষবাস করছেন কৃষকরা। শেষ পর্যন্ত সোমবার সকালে কৃষকরা সড়ক অবরোধ করে প্রতিবাদে সরব হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান শাহজাহান মিয়া ও সোনামুড়া থানার পুলিশ।

আশ্বস্ত করা হয়, তবে নতুন মেশিনের জন্য টেন্ডার হয়েছে। আগামী কাল থেকে থেকে কাজ চালু হবে, জায়গায় একটা সমস্যা ছিলো সেটা এখন সমাধান করা হয়েছে। তবে কৃষকদের অভিযোগ সোনামুড়া মন্ডল অফিসে পাহাড়া দেয় এমন বিজেপি এক কর্মীর স্ত্রীকে এই মেশন চালুর দায়িত্ব দেওয়া হয়েছে, অথচ মহিলা মেশিন সম্পর্ক কিছু বুঝেই না। রাজনৈতিক ফায়দা লুটতে এই কর্মকাণ্ড নেতাদের, যার দরুন ভোগান্তি শিকার হচ্ছে কৃষকরা বলে সূত্রে খবর।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha