Wednesday, August 26, 2026
বাড়ি রাজ্য দুর্ঘটনায় মৃত্যু দুই ভাইয়ের

দুর্ঘটনায় মৃত্যু দুই ভাইয়ের

দুর্ঘটনায় মৃত্যু দুই ভাইয়ের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ নভেম্বর : মর্মান্তিক যান দুর্ঘটনায় মৃত্যু দুই ভাইয়ের। ঘটনার বিবরণে যারা যায়, শুক্রবার রাতে নালকাটা এলাকার কিছু যুবক বাইক নিয়ে দ্রুত গতিতে মশাউলির দিক থেকে ৮২ মাইলের অভিমুখে যাওয়ার পথে মশাউলি বনগাঁও স্কুল সংলগ্ন এলাকায় পথচারী প্রণয় দে ও শ্রীবাস দে নামে দু'জনকে ধাক্কা দেয়। আহত দুই পথচারীকে প্রথমে ৮২ মাইল হাসপাতাল নেওয়া হয়।

এরপর রেফার করা হয় ধলাই জেলার কুলাই হাসপাতালে। সেখানে তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। জানা গেছে তারা দুই ভাই ৮২ মাইল বাজারে সব্জি বিক্রি করে বাড়ি ফেরার পথে এই ভয়ঙ্কর ঘটনার শিকার হন। এলাকা সূত্রে খবর এই এলাকাতে প্রায় সময় উঠতি বয়সের যুবকদের বাইকের তান্ডব দেখা যায়। ঘটনার পর থেকে ঘাতক বাইক উধাও বলে খবর। অভিযোগ সেই বাইকের বৈধ নথিপত্র নেই।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha